ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রাবাসে শিবির কর্মীদের গোপন বৈঠক, ঝটিকা অভিযানে গ্রেফতার ৬

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ৪ মার্চ ২০২০
ছাত্রাবাসে শিবির কর্মীদের গোপন বৈঠক, ঝটিকা অভিযানে গ্রেফতার ৬
আটক শিবিরের ছয় নেতাকর্মী

কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে গোপন বৈঠকের সময় শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমান সাংগঠনিক বই, চাঁদার রশিদ, লিফলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে এ অভিযান চালানো হয়েছে।

আটকরা হলেন- লালমনিরহাটের ওমর ফারুক, কুড়িগ্রামের আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নূর মোহাম্মদ, মামুনুর রশিদ।

কুড়িগ্রামের এসপি মহিবুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যে এ অভিযান চালানো হয়।

এসপি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেছে। আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!