এবার সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় বেত ছুড়ে মারা সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
শিক্ষকের বেতের আঘাতে চোখের আলো হারাল সেই ছাত্রী
তিনি বলেন, অভিযুক্ত শিক্ষক নিরঞ্জন দাশের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডিজির কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাকে সাময়িক বরখাস্তের চিঠিও পাঠানো হয়।
.png)
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরো বলেন, বুধবার থেকেই অভিযুক্ত শিক্ষকের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। শিগগিরই তাকে স্থায়ী বরখাস্তের ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিক্ষার্থীর চোখ নষ্টের ঘটনায় সেই শিক্ষক বরখাস্ত
রোববার দুপুরে ক্লাস চলার সময় সহকারী শিক্ষক নিরঞ্জন দাশ তার হাতের বেতটি ছুড়ে মারলে তা হাবিবার চোখে লাগে। এতে তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা হাবিবাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ডেইলি বাংলাদেশ/এমআর