[ রাজধানী ]
ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান পরিচালনা করে ৯৪টি ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো- নাসির মিয়া (৪০) ও নাসির (৩২)। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয় বলে শুক্রবার বিকেলে জানায় র্যাব।
র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিপিসি-১ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃত্বে যাত্রাবাড়ী ও সবুজবাগে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে যাত্রাবাড়ী ও সবুজবাগ থেকে ২ মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯৪টি ইয়াবা, ২ হাজার ৫০০ টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!