এবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা গেল, এবিএম সুমন হচ্ছেন ‘মাসুদ রানা’। বুধবার এবিএম সুমনের জন্মদিনে জাজ আনুষ্ঠানিক ঘোষণাটি দেন। সেখানে জানানো হয়, কয়েক মাস অডিশনের পর সুমনকে চূড়ান্ত করা হয়। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলেই এই সিনেমাটির শুটিং শুরু হবে।
হলিউডের সঙ্গে একশ কোটি টাকা বাজেটের ছবিটি নির্মিত হবে ‘এম আর নাইন’ নামে। পরিচালনা করবেন আসিফ আকবর। ‘মাসুদ রানা’ সিরিজের অন্যতম নারী সঙ্গী নবনীতা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চট্টগ্রামের মেয়ে সৈয়দা তৌহিদা হক অমনি।
.png)