ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অর্জুনের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ৭ জানুয়ারি ২০২০
অর্জুনের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা?
ছবি: সংগৃহীত

বছরের শুরুতেই বলিউডের গুঞ্জন চাউর হয়েছে ২০২০ সালেই অর্জুন কাপুরকে বিয়ে করতে চলছেন মালাইকা আরোরা। এ গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছেন মালাইকা নিজেই। কারণ চলতি বছরটি এ অভিনেত্রী শুরুই করেছেন অর্জুন কাপুরকে চুম্বন করে। অর্জুনের সঙ্গে সম্পর্ক আরো একধাপ এগিয়ে নিতেও কোনো ভয় নেই বলেও জানিয়েছেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, আরবাজ খানের সঙ্গে যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে পারেননি নতুন সম্পর্কে জড়ালে তা স্বার্থক হবে কি না। যার কারণে নতুন সম্পর্কের শুরুতে ভয়ের পরিমাণ ছিল অনেক। কিন্তু অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর সব ভয় কেটে গেছে। জীবনকে নতুন করে উপভোগ করতে শিখেছি। তাই অর্জুনের সঙ্গে সম্পর্ক আরো একধাপ এগিয়ে নিতেও কোনো ভয় নেই। 

মালাইকা আরো বলেন, ব্যক্তি জীবন ও কাজের ক্ষেত্রে বিদায়ী বছরটি বেশ ভালো কেটেছে। পাশাপাশি নিজেকে ব্যবসায়ী হিসাবেও প্রতিষ্ঠিত করেছি। নিজের ব্যবসাকে নতুন বছরে আরো এগিয়ে নিতে চাই। 

Advertisement

তবে নতুন বছরে অর্জুনের সঙ্গে সাত পাকে বাধা পড়বেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি এ অভিনেত্রী। তবে তিনি জানিয়েছেন, মুম্বাইয়ের ব্যান্দ্রা-কুরলা এলাকায় একটি ফ্ল্যাট কিনেছেন। যার সঙ্গেই বিয়ে হোক, বিয়ের পর এই ফ্ল্যাটেই ঘর সাজাবেন মালাইকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!