[ দেশজুড়ে ]
স্কুল ভবন দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিভল তরুণের প্রাণ
মদন থানা। ফাইল ফটো
নেত্রকোণার মদনে নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রাজমিস্ত্রি আশিক খান কফির ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ তাঁর বাবার সঙ্গে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!