ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্তরঙ্গ দৃশ্য করতে করতে ক্লান্ত নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০, ১ মার্চ ২০২০
অন্তরঙ্গ দৃশ্য করতে করতে ক্লান্ত নায়িকা
আন্দ্রেয়া জেরেমিয়া

ভারতের দক্ষিণী গায়িকা এবং অভিনেত্রী আন্দ্রেয়া জেরেমিয়া। ২০১৮ সালে ‘বড়া চেন্নাই’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। এরপর থেকেই এই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান নায়িকা। আর এমন দৃশ্যে অভিনয় করতে করতে এখন তিনি ক্লান্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দক্ষিণ ভারতের গায়িকা-অভিনেত্রী আন্দ্রেয়া জেরেমিয়া।

তিনি জানান, বড়া চেন্নাই সিনেমাটি তার ক্যারিয়ারে বেশ বড়সরো প্রভাব ফেলেছে। কারণ এরপর তার কাছে একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। আর শয্যাদৃশ্যে অভিনয় করতে করতে তিনি ক্লান্ত। এজন্য বড়া চেন্নাই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন।

Advertisement

জেরেমিয়া আরো জানান, যদি সিনেমা ও তার চরিত্র ভালো হয় তবে পারিশ্রমিক কমাতেও রাজি। তবে কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকলে তা করবেন না।

আন্দ্রেয়া জেরেমিয়া অভিনীত পরবর্তী সিনেমা মাস্টার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন থালাপতি বিজয় ও বিজয় সেতুপাতি। এছাড়া আছেন মালবিকা মোহানান। পাশাপাশি কা, বাতাম, মালিগাই এবং আরানমানাই থ্রি সিনেমায় দেখা যাবে জেরেমিয়াকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!