ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারপ্রাপ্তদের ভারে নুয়ে পড়েছে কাউখালীর সরকারি প্রতিষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২ অক্টোবর ২০১৯
ভারপ্রাপ্তদের ভারে নুয়ে পড়েছে কাউখালীর সরকারি প্রতিষ্ঠান
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীর বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের দাফতরিক কাজ চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে। ফলে সেবা প্রত্যাশী এবং প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্টরা দুর্ভোগ পোহাচ্ছে। 

জানা যায়, কাউখালীর ইউএনওসহ গুরুত্বপূর্ণ ২২টি পদই এখন খালি রয়েছে। ফলে ভারপ্রাপ্তদের ভারে নুয়ে পড়েছে প্রতিষ্ঠানগুলো। ইউএনও ইসরাত জাহান ৫ আগষ্ট বরিশালের গৌরনদীতে বদলি হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়াও প্রাণী সম্পদ কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য কর্মকর্তা, বন কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, কাউখালী সরকারি কলেজের (প্রস্তাবিত) অধ্যক্ষ, সরকারি এসবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন মেডিকেল অফিসারের পদসহ এসব গুরুত্বপূর্ণ দফতরের কাজকর্ম চলছে ভারপ্রাপ্ত ও পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে। এতে সংশ্লিষ্ট দফতর থেকে কাঙ্খিত সেবা না পেয়ে অনেকসময় ফিরে যেতে হয়। 

Advertisement

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু বলেন, কাউখালী উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় দৈনন্দিন কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। 

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!