ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তুরস্কের জঙ্গিবিমানের নিরাপত্তা দিতে পারবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ২ মার্চ ২০২০
তুরস্কের জঙ্গিবিমানের নিরাপত্তা দিতে পারবে না রাশিয়া
ছবি: সংগৃহীত

সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গিবিমানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না মস্কো। এমনই সর্তক বার্তা জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার এক রুশ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইতার-তাস জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে ইদলিব প্রদেশের আকাশসীমা বন্ধ ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হয়।
 
এদিকে সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়া বাহিনীর হামলায় তুরস্কের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে। এছাড়া সিরিয়া রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ ঘোষণার পাশাপাশি জানায়, যেকোনো বিমান এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে ভূপাতিত করা হবে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সানা আরো জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সাংবিধানিক এবং জাতীয় দায়িত্ব পালনের জন্য সামরিক বাহিনী এই পদক্ষেপ নিয়েছে।

সূত্র: পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!