[ দেশজুড়ে ]
ত্রিশালের সেই প্রধান শিক্ষক বহিষ্কার, আনন্দ মিছিল
ছবি : ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ত্রিশাল হরিরামপুর ইউনিয়ন মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল বাক্কীকে অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার স্কুলের এডহক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে স্কুলের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, স্কুলের অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জাল করে বেতন উঠানো ও নারী শিক্ষকের প্রতি অশালীন আচরণ করায় তাকে সাময়িক বহিষ্কার এবং তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
.png)
অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কার করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো।
এদিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষক সাময়িক বহিষ্কার হওয়ায় আনন্দ মিছিল করেছে।
এর আগেও এই শিক্ষক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের এক স্কুল থেকে নারী কেলেংকারির দায়ে বহিষ্কার হয়েছিলেন এ শিক্ষক।
এ ব্যাপারে রোববার দুপুরে বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, নিয়ামুল বাক্কী বিদ্যালয়ে আসেননি, এমন কি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!