সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবির দুই অধ্যাপক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
.png)
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ২৪(১)(ঘ) ও (ঙ) এবং ২৪(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর মধ্যে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে এবং অধ্যাপক মো. সোহেল রানাকে বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। একই ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খানকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীতদের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্বের মেয়াদ দুই বছর।