ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান, আটক ১১

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান, আটক ১১
টাঙ্গাইলে কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান, আটক ১১ ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কান্দাপাড়া এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাকিব হাসান বলেন, কান্দাপাড়া মাদকের একটি আখড়া হিসেবে পরিচিত। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/টাঙ্গাইল/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!