ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, নেতৃত্বে জলিল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০, ২৩ নভেম্বর ২০২৬
শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, নেতৃত্বে জলিল
মিছিল

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা আবদুল জলিলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রায় ২৫ মিনিটের কর্মসূচিতে মিছিলটি মাওনা উড়ালসেতুর উত্তর পাশ থেকে শুরু হয়ে দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!