ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

স্বামীর চাকরি নেই, যমজ দুই শিশুকে পুকুরে ফেলে দিলেন মা 

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৯
স্বামীর চাকরি নেই, যমজ দুই শিশুকে পুকুরে ফেলে দিলেন মা 
প্রতীকী ছবি

স্বামীর চাকরি নেই খাবো কী? তাই বাচ্চাদের ছুড়ে ফেলে দিয়েছি। জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তাকে এমনটাই জানান যমজ মেয়ের মা নাজমা। কথা শুনেই পুলিশ কর্তারা হতভম্ব। মাত্র ২০ দিনের ফুটফুটে যমজ মেয়ে। একজন মা কীভাবে এমন নিষ্ঠুর হতে পারেন? ভারতের উত্তর প্রদেশের মুজফফরনগরের শনিবারের এই ঘটনা সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, নিজের দুই মেয়েকে খুন করে প্রতিবেশীদের কাছে অপহরণের গল্প বানিয়েছিলেন তরুণী। প্রথমটায় বিশ্বাস করলেও, পরে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। তরুণীর কথা অসংলগ্ন ছিল, সন্দেহজনক হাবভাব ছিল তার স্বামী ওয়াসিমেরও। রোববার সকালে পুকুরে শিশুদের দেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেয়া হয়। গ্রেফতার হন নাজমা ও ওয়াসিম।

পুলিশ জানিয়েছে, জেরায় প্রথমে নানা রকম মনগড়া কথা বললেও, শেষে ভেঙে পড়েন নাজমা। তিনি জানান, গত কয়েক মাস ধরে তার স্বামীর চাকরি নেই। দু’বেলা খাওয়া জোটে না ঠিক করে। তার উপর সংসারে অশান্তি লেগেই আছে। প্রায়দিনই মদ্যপ অবস্থায় ওয়াসিম তাকে মারধর করতেন। মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতেন। অতিষ্ট হয়ে রাগের মাথায় মেয়েদের পুকুরে ছুড়ে ফেলেছিলেন তিনি। অপরাধ কতটা মারাত্মক করে ফেলেছেন, সেটা বুঝতে পেরে পরে প্রতিবেশীদের কাছে মেয়েদের অপহরণের গল্প সাজিয়েছিলেন।

সিখেরা থানার শীর্ষ কর্মকর্তা অজয় কুমার জানান, নাজমা ও ওয়াসিমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!