[ দেশজুড়ে ]
সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারি আটক!
ছবি : ডেইলি বাংলাদেশ
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে দুই হরিণ শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা।
এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী বনের মধ্য থেকে ১ হাজার ৫০০ ফুট নাইলনের ফাঁদ উদ্বার করা হয় ।
শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করে বনে তল্লাশি চালিয়ে ওই ফাঁদ উদ্ধার হয় ।
আটকরা হচ্ছেন, পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস এলাকার খালেক মুন্সির ছেলে শফিক মুন্সি ও একই উপজেলার বাদুরতলা গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে মনির হাওলাদার।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা ডিমের চরে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গত ২৮ মার্চ শরণখোলার চরখালী এলাকা থেকে ৫০০ ফুট, ১০ এপ্রিল কচিখালী থেকে ৫০০ ফুট, ১৭ এপ্রিল চান্দেশ্বর থেকে ৭০০ ফুট ফাঁদ উদ্ধার করে বনবিভাগ।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!