ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

সর্বকালের সেরা ফিল্ডারের নাম জানালেন জন্টি রোডস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ৩১ মে ২০২০
সর্বকালের সেরা ফিল্ডারের নাম জানালেন জন্টি রোডস
জন্টি রোডস

অনেকের মতেই ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডার দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। তবে এ ব্যাপারে সম্প্রতি নিজের মত জানিয়েছেন তিনি। সাবেক এই ক্রিকেটারের মতে, সর্বকালের সেরা ফিল্ডার হলেন এবি ডি ভিলিয়ার্স।

সম্প্রতি জিম্বাবুয়ের সাবেক পেসার পমি এমবাংওয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দেন জন্টি রোডস। সেখানেই তাকে সর্বকালের সেরা ফিল্ডারের নাম জানতে চেয়ে প্রশ্ন করা হয়। উত্তরে জন্টি বলেন ‘নিঃসন্দেহে সর্বকালের সেরা ফিল্ডার এবি ডি ভিলিয়ার্স।’ 

কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সে একজন উইকেটকিপার, স্লিপেও দাঁড়ায়। এছাড়া মিড-অফ, লং-অন সবখানে তাকে ফিল্ডিং করতে দেখবেন। সেই সর্বকালের সেরা।’ 

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪২০ ম্যাচে ২০ হাজার ১৪ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে তারই স্বদেশী জন্টি রোডস ৫২টি টেস্ট আর ২৪৫টি ওয়ানডেতে ৮ হাজার ৪৬৭ রান করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!