ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তালিকা প্রকাশ: ব্যালন ডি’অরে সেরা দশে কারা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১৫, ২৭ অক্টোবর ২০২৬
তালিকা প্রকাশ: ব্যালন ডি’অরে সেরা দশে কারা
ছবি: সংগৃহীত

চলমান আলোচনায় ২০২৬ সালের ব্যালন ডি’অরের সেরা ১০-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। সেরা দশের বাইরে ১১তম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। ১২তম স্থানে স্পেনের পাও কুবার্সি এবং ১৩তম স্থানে মরক্কোর আশরাফ হাকিমি।

সেরা দশের তালিকায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে, নরওয়ের আর্লিং হলান্ড, ইংল্যান্ডের হ্যারি কেইন, জর্জিয়ার খভিচা কাভারাস্কেলিয়া, ফ্রান্সের মাইকেল অলিসে এবং স্পেনের ফাবিয়ান রুইজ, রদ্রি ও লামিন ইয়ামাল।

১৪তম স্থানে পর্তুগালের ভিতিনিয়া এবং ১৫তম স্থানে ইংল্যান্ডের ডেকলান রাইস রয়েছেন।

তালিকায় ১৬তম স্থানে রয়েছেন স্পেনের ফেরান তোরেস। এরপর ১৭তম স্থানে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের পর ১৮তম স্থানে স্পেনের মার্ক কুকুরেয়া, ১৯তম স্থানে পর্তুগালের জোয়াও নেভেস এবং ২০তম স্থানে ইকুয়েডরের উইলিয়ান পাচো রয়েছেন।

২১তম স্থানে ব্রাজিলের গ্যাব্রিয়েল এবং ২২তম স্থানে আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ রয়েছেন। ২৩তম স্থানে পর্তুগালের নুনো মেন্দেস, ২৪তম স্থানে কলম্বিয়ার লুইস দিয়াজ এবং ২৫তম স্থানে ব্রাজিলের মারকিনিওস।

এ ছাড়া ২৬তম স্থানে জার্মানির ডায়ো উপামেকানো, ২৭তম স্থানে পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ এবং ২৮তম স্থানে মেক্সিকোর হুলিয়ান কুইনোনেস রয়েছেন। তালিকায় ২৯তম স্থানে যৌথভাবে রয়েছেন সেনেগালের সাদিও মানে ও ফ্রান্সের উইলিয়াম সালিবা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!