ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কাটার মুস্তাফিজ বিগ ব্যাশে দল পেলেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১০, ২৭ অক্টোবর ২০২৬
কাটার মুস্তাফিজ বিগ ব্যাশে দল পেলেন
মুস্তাফিজ।। ছবি: সংগৃহীত

আরও এক বাংলাদেশি রিশাদ হোসেনের পর এবারের বিগ ব্যাশে খেলবেন। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগ ব্যাশ মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজ। রিশাদ হোসেন আগের আসরের মতো এবারও খেলবেন হোবার্ট হারিকেন্সে। সবকিছু ঠিক থাকলে এবারের আসরে বিগ ব্যাশে থাকবেন দুই বাংলাদেশি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রোববার অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ।

আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্রের বিষয়ে ইতিবাচক বলে জানা গেছে। যে কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে।

এ ছাড়া বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে এবারো তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। পুরো আসর খেলার কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না রিশাদের।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!