ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভারত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৩, ২৭ অক্টোবর ২০২৬
ভারত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির দুঃসংবাদ পেয়েছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণ। তৃতীয় ম্যাচেও তাকে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআই জানিয়েছে, প্রথম ম্যাচে লো গ্রেড রাইট অ্যাডা  ক্টর স্ট্রেইনে ভুগছেন কিষাণ। এই চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে বাদ পড়েন তিনি। তার অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।

দ্বিতীয় ম্যাচে কিষাণের জায়গা নেন বৈভব সূর্যবংশী। তবে ভালো কিছু করে দেখাতে পারেননি এই উদীয়মান তারকা। বোর্ড জানিয়েছে, এই মুহূর্তে ভালোভাবে সেরে উঠছেন ভারতীয় ব্যাটার।

বিবৃতিতে বিসিসিআই আরও জানিয়েছে, সে (ইশান) এখনো ম্যাচ ফিটনেস ফিরে পায়নি এবং আগামীকাল মঙ্গলবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়েছে। বিসিসিআই মেডিকেল টিম ঈশানের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।

প্রথম দুটি ম্যাচই জিতে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে আছে। আগামীকাল তারা জিতলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!