[ খেলা ]
অনুষ্ঠিত হলো বনানী বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত
বনানী বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৩২ দলের অংশগ্রহণে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর অফিসার্স কোয়ার্টার্স মাঠে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ও বনানী পানি উন্নয়ন বোর্ড অফিসার্স ক্লাবের সাবেক সভাপতি মো. এনায়েত উল্লাহ। খেলায় রানার্স-আপের পুরস্কার গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার বিশ্লেষক মফিজুর রহমান।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মফিজুর রহমান বলেন, পুরস্কারটা শুধু একটি ক্রেস্ট নয়- এর সঙ্গে জড়িয়ে আছে একটি সুন্দর খেলাধুলার স্মৃতি, বন্ধুত্ব এবং প্রতিযোগিতার আনন্দ।
.png)
তিনি বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকসহ সব ধরনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বনানীতে বসবাসকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে নানা সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!