ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজের চ্যালেঞ্জিং পুঁজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২১, ১৩ জুন ২০২৪
রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজের চ্যালেঞ্জিং পুঁজি
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি নিউজিল্যান্ড। যেখানে কিউইদের তোপ সামলে রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে ক্যারিয়বীরা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে উইন্ডিজ।

বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এতে আগে ব্যাট করে উইন্ডিজ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন জনসন চার্লস ও ব্রেন্ডন কিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট।

Advertisement

ইনিংসের প্রথম ওভারেই জনসনকে বোল্ড করেন টেন্ট। এতে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবীয় ওপেনার। পরে ক্রিজে আসেন নিকোলাস পুরান। ব্যাট হাতে উড়তে থাকা এ ব্যাটারকে সাজঘরের পথ দেখান টিম সাউদি। তার বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন কনওয়ে। আউট হওয়ার আগে ১২ বলে ১৭ করেন এই বাঁহাতি।

এরপর শুধু আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ক্যারিবীয়রা। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন রস্টন চেজ (০), রভম্যান পাওয়েল (১) ও ব্রেন্ডন কিং (৯)।

মাঝে অবশ্য আকিল হোসেন, আন্দ্রে রাসেল ও রোমারিওর ব্যাটে কিছু রান পায় উইন্ডিজ। আর শেষ মুহূর্তে রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে স্বাগতিকরা। তার অপরাজিত ৬৮ রানে ক্যারিবীয়দের ইনিংস থামে ১৪৯ রানে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। এছাড়া দুটি করে উইকেট নেন টিম সাউদি ও লকি ফার্গুসন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!