ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

জুটি ভাঙলেন স্যান্টনার, ফিরলেন আকিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২, ১৩ জুন ২০২৪
জুটি ভাঙলেন স্যান্টনার, ফিরলেন আকিল
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের ২৬তম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড। যেখানে কিউইদের আগুনে বোলিংয়ে ছয় উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১১ ওভারে ছয় উইকেটে ৫৮ রান।

বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এতে আগে ব্যাট করছে উইন্ডিজ।

Advertisement

দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন জনসন চার্লস ও ব্রেন্ডন কিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট।

ইনিংসের প্রথম ওভারেই জনসনকে বোল্ড করেন টেন্ট। এতে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবীয় ওপেনার।

পরে ক্রিজে আসেন নিকোলাস পুরান। তবে ব্যাট হাতে উড়তে থাকা পুরানকে সাজঘরের পথ দেখিয়েছেন টিম সাউদি। তার বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন কনওয়ে। আউট হওয়ার আগে ১২ বলে ১৭ করেন এই বাঁহাতি।

পুরানের বিদায়ের পর শুধু আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন ক্যারিবীয়রা। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন রস্টন চেজ (০), রভম্যান পাওয়েল (১) ও ব্রেন্ডন কিং (৯)।

দ্রুতই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। সেই ধাক্কা সামলে জুটি গড়েন আকিল হোসেন ও রাদারফোর্ড। তাদের জুটিতে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা।

তবে সেই জুটিতে আঘাত করেছেন মিচেল স্যান্টনার। এতে থিতু হওয়া আকিল ফিরেছেন ১৫ রান করে।

পরে বাইশ গজে আসেন আন্দ্রে রাসেল। তাকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করছেন রাদারফোর্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!