এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ২ ওভারে এক উইকেটে ৩ রান।
বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এতে আগে ব্যাট করছে উইন্ডিজ।
.png)
দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন জনসন চার্লস ও ব্রেন্ডন কিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট।
ইনিংসের প্রথম ওভারেই জনসনকে বোল্ড করেন টেন্ট। এতে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবীয় ওপেনার।
পরে ক্রিজে আসেন নিকোলাস পুরান। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কিং।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
উইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি।