বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বিশ্বকাপের ২৬তম ম্যাচে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
.png)
ম্যাচটিতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। একাদশে ফিরেছেন টিম সাউদি, জেমস নিশাম রাচিন রবীন্দ্র। দল থেকে ছিটকে গেছেন ম্যাট হেনরি, মাইকেল ব্রেসওয়েল ও মার্ক চাপম্যান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
উইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি।