ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

কিউইদের পেস আগুনে পুড়ছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৩, ১৩ জুন ২০২৪
কিউইদের পেস আগুনে পুড়ছে ক্যারিবীয়রা
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি নিউজিল্যান্ড। যেখানে টস হেরে ব্যাট করতে কিউইদের পেস আগুনে পুড়ছে ক্যারিবীয়রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৫.৪ ওভারে চার উইকেটে ৪ রান।

বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এতে আগে ব্যাট করছে উইন্ডিজ।

Advertisement

দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন জনসন চার্লস ও ব্রেন্ডন কিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট।

ইনিংসের প্রথম ওভারেই জনসনকে বোল্ড করেন টেন্ট। এতে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবীয় ওপেনার।

পরে ক্রিজে আসেন নিকোলাস পুরান। তবে ব্যাট হাতে উড়তে থাকা পুরানকে সাজঘরের পথ দেখিয়েছেন টিম সাউদি। তার বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন কনওয়ে। আউট হওয়ার আগে ১২ বলে ১৭ করেন এই বাঁহাতি।

পুরানের বিদায়ের পর শুধু আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন ক্যারিবীয়রা। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন রস্টন চেজ (০), রভম্যান পাওয়েল (১) ও ব্রেন্ডন কিং (৯)।

দ্রুতই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছে উইন্ডিজ। তবে ধাক্কা সামলানোর চেষ্টা করছেন আকিল হোসেন ও রাদারফোর্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!