সম্প্রতি এক সাক্ষাৎকারে নাদাল জানিয়েছেন, ‘আমি কী (প্রেসিডেন্ট) হতে পারব? তবে আমি মনে করি পারব। তবে এখানে বেশকিছু বিষয় রয়েছে। অবশ্য এই মুহূর্তে এর বেশি কিছু বলার সুযোগ নেই, কারণ আমাদের সম্ভাব্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট (পেরেজ) আছেন।’
নাদালের চাচা মিগুয়েল অ্যাঙ্গেল নাদাল ছিলেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার। নাদাল আবার মাদ্রিদের ভক্ত। টেনিসের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের স্বপ্ন লা লিগা ও ইউরোপিয়ান জায়ান্টদের হাল ধরা।
.png)
স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’কে দেওয়া সাক্ষাৎকারে ত্রিশ বছর বয়সী নাদাল বলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এটি (রিয়ালের প্রেসিডেন্ট হওয়া) পছন্দ করবো কি না, অবশ্য তা চাই, কেন নয়? কিন্তু, এখানে আরও অনেক কিছু রয়েছে... আমার মনে হয় এটা হবে না।’
লা লিগার শিরোপা খরা (সবশেষ ২০১১-১২) কাটাতে দুর্দান্ত গতিতে ছুটছে জিনেজিন জিদানের রিয়াল। দুই ম্যাচ কম খেলা সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক পয়েন্টের লিড নিয়ে শীর্ষে গ্যালাকটিকোরা (১৯ ম্যাচে ৪৬)।
বর্তমান ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ভূয়সী প্রশংসাই করেছেন গত মাসের অস্ট্রেলিয়ান ওপেন রানারআপ নাদাল, ‘আমরা বরাবরের মতোই খুবই ভালো অবস্থানে রয়েছি। বর্তমানে আমাদের একজন গ্রেট প্রেসিডেন্ট আছেন এবং আমাকে রিয়ালের প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু, ভবিষ্যতে কী ঘটতে পারে তা আমরা কেউই জানি না।
দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল মাদ্রিদের ক্লাবটির একনিষ্ঠ ভক্ত ও ২০১১ সাল থেকে একজন সম্মানিত মেম্বার। রিয়ালের প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি আজ যা ভাবছি, সেটি কাল পরিবর্তনও হয়ে যেতে পারে। আমাদের জীবনে এরকম অনেক টুইস্ট ও বাঁক-বদল আছে। তবে তোমার জানতে হবে এজন্য তুমি যথেষ্ট যোগ্য কিনা। আমি বাস্তববাদী এবং নিজের সীমাবদ্ধতা জানি। জানি না এই পদের জন্য আমি যোগ্য কিনা, সেটা সময়ই বলে দেবে।’