ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘুরে দাঁড়ানোর ম্যাচে ফের শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ঘুরে দাঁড়ানোর ম্যাচে ফের শীর্ষে রিয়াল
ছবি- সংগৃহীত

লা লিগায় মৌসুমের শুরুতেই টানা চার ম্যাচে জয় নিয়ে শীর্ষ ওঠে রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল বেতিসকে উড়িয়ে লস ব্ল্যাঙ্কোসদের হটিয়ে শীর্ষে ওঠে বার্সেলোনা। তবে ২৪ ঘন্টা না পেরোতেই আবারো শীর্ষস্থান দখলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সোমবার ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে ম্যাচের শুরুতেই সোসিয়াদাদের কাছে গোল হজম করে পিছিয়ে পড়ে রিয়াল। তবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

এদিন ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয় রিয়াল সোসিয়েদাদ। আন্দ্রে বারেন্তশিয়া দ্বিতীয় প্রচেষ্টায় বল জড়িয়ে দেন রিয়ালের জালে। প্রথমে রিয়ালের বদলি গোলরক্ষক কেপা আরিজাবালাগা ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে রক্ষা করেন দলকে। কিন্তু ফিরতি বলে বারেন্তশিয়া বলটিকে আবার জড়িয়ে দেন স্বাগতিকদের জালে।

Advertisement

একটি গোল করেই পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। রিয়াল মাদ্রিদের আক্রমণ আর পাল্টা আক্রমণের মুখে নিজেদের রক্ষণ অটুট রাখে তারা। যে কারণে প্রথমার্ধে আর কোনো গোলই করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পরিশোধ করে দেন রিয়াল ফুটবলার ফেডেরিকো ভালভার্দে। ৪৬তম মিনিটে গোলটি করেন তিনি।

এরপর ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ এবং জয়সূচক গোলটি করেন হোসেলু। 

ম্যাচের পর ভালভার্দে বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো, আমরা চেষ্টা করেছি। তারা অনেক সুযোগ পেয়েছিলো এবং প্রথম সুযোগটি থেকেই গোল করে ফেলেছিলো তারা। তবে আমরা চেষ্টা করে গেছি ম্যাচে ফেরার এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই সুযোগটা পেয়ে যাই।’

মৌসুম শুরুর ৫ ম্যাচের সবগুলোই জিতেছে রিয়াল মাদ্রিদ। টানা ৫ ম্যাচের জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়েই লা লিগার টেবিলে টপার কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে, ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে অ্যাথলেটিক বিলবাও এবং জিরোনা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!