পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না, ২০২৪ সালে ক্লাব ছাড়বেন এটা জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন এমবাপ্পে। এরপর দল থেকে বাদ পড়েছিলেন এই তারকা।
কিন্তু আবার তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ এমবাপ্পের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে পিএসজি বোর্ডের। শোনা যাচ্ছে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন এমবাপ্পে। যাতে তাকে ফ্রিতে ছেড়ে দেওয়ার ঝুঁকিতে পিএসজির না পড়তে হয়।
.png)
বিষয়টি নিয়ে ফ্রান্সম্যান এমবাপ্পেকে সতর্ক করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি মারিও গুতারেজ, যিনি গুটি নামে পরিচিত।
সংবাদ মাধ্যম এল চিরাংগুইতোকে তিনি বলেছেন, ‘আমি চাই এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলুক। রিয়াল তার মতো ফুটবলারের জন্য দরজা বন্ধ করে দেওয়ার বিলাসিতা দেখাবে না। কিন্তু এমবাপ্পে যদি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন, এর অর্থ হবে সে অর্থের জন্য অভিনয় করে। সেক্ষেত্রে রিয়ালের আর্লিং বট হালান্ডকে বেছে নিতে হবে।’