২০০৯ সালে শেষবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ফাইনালের পর দীর্ঘ ১৪ বছরে ফেডারেশন কাপ হয়েছে ১১টি। আবাহনী ৫ বার ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছিল। মোহামেডান একবারও ফাইনালের উঠতে পারেনি। যে কারণে ফাইনালে দুই দলের দেখাই হয়নি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতি মৌসুমে দুইবার মোহামেডান-আবাহনীর ম্যাচ দেখা যায়। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালের মজাই আলাদা। আর সে লড়াই যদি হয় মোহামেডান-আবাহনীর, তাহলে তো কথাই নেই! সেই লড়াই-ই অনেক দিন পর দেখতে যাচ্ছে দর্শক।
.png)
ফাইনালে আগে দীর্ঘদিনের দ্বৈরথ কিংবা ঐতিহ্যের লড়াই নিয়ে নিয়ে আবাহনীর বিশ্বকাপ খেলা কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস বলেন, ‘এই ম্যাচে সমর্থকরা মাঠে আসবে। জনাকীর্ণ মাঠে খেলা হবে। কঠিন ম্যাচ হবে। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশিদেরাও খেলবে। জমাট ম্যাচ হবে। ক্লাসিক ম্যাচ তো সবাই জিততে চায়। এটা ফাইনাল। আমরা চেষ্টা করবো শিরোপা জিততে।’
তারপর বাংলায় বললেন, ‘আমি ভালোবাসি আবাহনী, ভালোবাসি বাংলাদেশ।’
অন্যদিকে চলমান প্রিমিয়ার লিগে ১২ গোল করে ফুরফুরে মেজাজে আছেন মোহামেডানের মালির ফরোয়ার্ড সুলোমান দিয়াবাতে। ফাইনাল ম্যাচ নিয়ে সাদা-কালোদের এই ফরোয়ার্ড বলেন, ‘আমি অনুশীলনে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছি। শিরোপা জেতার জন্যই খেলবো। ইনশাআল্লাহ।’