ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
চ্যাম্পিয়ন হলেই

মোহামেডানের অর্ধকোটি টাকা বোনাসের ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ২৯ মে ২০২৩
মোহামেডানের অর্ধকোটি টাকা বোনাসের ঘোষণা
ছবি: সংগৃহীত

এক সময় মোহামেডান ও আবাহনীর লড়াই মানেই ছিল টান টান উত্তেজনা। তা হোক ক্রিকেট, ফুটবল কিংবা হকি। সে উত্তেজনা এতোই ছিল যে কখনো কখনো সহিংসতাতেও পরিণত হতো। তবে আবারো লড়াইয়ে ফিরছে দুই দলই। দীর্ঘ ১৪ বছর পর মঙ্গলবার (২৯মে) ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী-মোহামেডান। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সোয়া তিনটায় শুরু হবে শিরোপার লড়াই। 

দীর্ঘদিনের শিরোপাখরা ঘোচানোর সুযোগ মোহামেডানের সামনে। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে ফুটবলার ও কোচিং স্টাফদের জন্য ৪০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। 

মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে ওঠে মোহামেডান। দীর্ঘদিন পর ফেডারেশন কাপের ফাইনালে ওঠায় ৪০ লাখ টাকা বোনাসের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। মোহামেডান ক্লাবের ফুটবল দল গঠন ও পুর্নজাগরণের পেছনে গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে দেশের এই বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিল্পপতির।

Advertisement

মোহামেডানের পক্ষ থেকে আনুষ্ঠানিক এমন ঘোষণা জানা গেলেও আবাহনীর তরফে এখনো কিছু জানা যায়নি।  গত মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আবাহনী ৭৫ লাখ টাকা বোনাস দিয়েছিল।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!