ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মোহামেডানকে গুঁড়িয়ে প্রাইম ব্যাংকের জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫০, ১০ মে ২০২৩
মোহামেডানকে গুঁড়িয়ে প্রাইম ব্যাংকের জয়
ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে মোহামেডানকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ৬ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে মোহাম্মদ মিঠুনের দল।

বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক-মোহামেডান। এ ম্যাচে আগে ব্যাট করে ১০৯ রানেই গুটিয়ে যায় ইমরুল কায়েসের দল। রান তাড়ায় ২৯.১ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। 

এদিন জাকির হোসেন ও শাহাদৎ হোসেন দিপুর উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় প্রাইম ব্যাংক। এ দুইজনের ব্যাট থেকে আসে ৫০ রান। এরপর অবশ্য ব্যক্তিগত ৩০ রানে থাকা দিপুকে ফেরান নাজমুল হোসেন অপু। 

Advertisement

দিপু সাজঘরে ফিরলে মিঠুনকে নিয়ে এগোতে থাকেন জাকির। তবে আবারো প্রাইম ব্যাংক শিবিরে আঘাত হানেন অপু। ১৯ রানে থাকা জাকিরকে ফেরান এই বোলার। এরপর দলের হাল ধরেন প্রান্তিক নওরোজ ও মিঠুন।

এই দুই ব্যাটার মিলে দলকে একশ’র গণ্ডি পার করান। তবে জয় থেকে খানিক দূরে থাকাকালীন ফিরে যান দুজনই। নাবিল ৩০ এবং মিঠুন ১৬-তে কাটা পড়েন। পরবর্তীতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নাসির হোসেন (১০*) এবং আল আমিন জুনিয়র (২*)।

এ ম্যাচে মোহামেডানের হয়ে অপু সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাটিং করে ২৭ ওভার ৩ বল খেলে মোহামেডান ১০৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। 

মোহামেডানের উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও রুবেল মিয়া মিলে যোগ করেন ৩৭ রান। কাশিফ ভাট্টির বলে শেখ মেহেদির হাতে ক্যাচ দিয়ে ১৬ রানে ফেরেন ইমরুল। 

এরপর রানের খাতা না খুলেই ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে আব্দুল মজিদ ও শুভাগত হোম মিল চেষ্টা করেন দলকে বড় রান এনে দিতে। তবে দলীয় ৬৫ রানে বিদায় নেন মজিদ।

পরে ৭৩ রানের মধ্যে আরো ৩ ব্যাটারকে হারিয়ে দলীয় রান একশ পার করা নিয়ে শঙ্কা ছিল। তবে মুশফিক হাসান, খালেদ আহমেদ ও নাজমুল অপুর চেষ্টায় ১০০ পার করে ১০৯ এ অলআউট হয় মোহামেডান।

এদিন প্রাইম ব্যাংক লিমিটেডের হয়ে ৪৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কাশিফ ভাট্টি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!