ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ান গেমস এর নতুন সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১২:৫৮, ২০ জুলাই ২০২২
এশিয়ান গেমস এর নতুন সূচি ঘোষণা
সংগৃহীত ছবি

করোনার কারণে পিছিয়ে গেল 'এশিয়ার অলিম্পিক' খ্যাত এশিয়ান গেমস এর আয়োজনের সময়। চীনের হাংঝুতে এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

মঙ্গলবার ১৯ জুলাই এশিয়ান গেমসের নতুন সূচি ঘোষণা করে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। চীনের অলিম্পিক কমিটি ও হাংঝু এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে আলাপের পর নতুন এই সূচি ঠিক করে ওসিএ'র টাস্কফোর্স।

Advertisement

এর আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত মে'তে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। 

নতুন সূচিতে এশিয়ান গেমস নির্ধারিত সময়ের এক বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ওসিএ। 

সূচি অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ার এই ক্রীড়া উৎসব। 

এশিয়ান গেমসের এবারের আসরে ৪৪টি দেশ থেকে প্রায় ১১ হাজারের বেশি অ্যাথলেট অংশগ্রহণ করবে।

এবারের আসরের স্বাগতিক হাংঝু শহরটি চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের নিকটেই অবস্থিত। ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে এরই মধ্যে প্রতিযোগিতার জন্য ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে।

এই বছরের ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন অলিম্পিক। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!