ভারত-পাকিস্তান বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ফাইনাল দেখছেন ওয়ার্ন
চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনাল ভারত-পাকিস্তান বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে হবে বলে এখনো বিশ্বাস করেন অজি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তালিকা করে চলমান বিশ্বকাপের চার সেমিফাইলিস্ট ও ফাইনালের দু’দলের নাম লিখেন ওয়ার্ন।
সুপার টুয়েলভে এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলো দেখে এমনটাই মনে হচ্ছে ওয়ার্নারের।
সুপার টুয়েলভে ৩ ম্যাচ শেষে ৩টি করে জয় পেয়েছে পাকিস্তান-ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার জয় ২টি। আর ১ ম্যাচ খেলে ১টিতেই হেরেছে ভারত। তবে সাম্প্রতিক পারফরমেন্সে ওয়ার্নারের মতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
ওয়ার্ন আরো জানান, ফাইনাল হবে ভারত-পাকিস্তান বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে।
টুইটারে ওয়ার্ন লিখেছেন, আমি এখনো বিশ্বাস করি - ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান সেমিফাইনাল খেলবে বা নিজ নিজ গ্রুপে শীর্ষে থাকবে।
তিনি আরো বলেন, সেমিফাইনাল হবে ইংল্যান্ড-ভারত এবং অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে। সেখান থেকে ফাইনালে হয়তো ভারত-পাকিস্তান বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে ম্যাচ হবে।