ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

১০ বছর আগে আইপিএলে খেলেছেন, টাকা পাননি এখনো!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ২৫ মে ২০২১
১০ বছর আগে আইপিএলে খেলেছেন, টাকা পাননি এখনো!
ব্র্যাড হজ

অস্ট্রেলিয়ার সোনালী সময়ের অন্যতম ক্রিকেটার ব্র্যাড হজ। ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন তিনি। দশ বছর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচি টাস্কার্স কেরালার হয়ে খেলেছিলেন এই ব্যাটসম্যান। এক দশক পেরিয়ে গেলেও এখনো প্রাপ্য অর্থ পাননি বলে দাবি করেছেন সাবেক এই অজি তারকা।

২০১১ সালে আইপিএল-এ যোগ দেয় কোচি টাস্কার্স। সেই দলে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার হজ। এক বছর খেলার পরেই আর্থিক কারণে কোচিকে আইপিএল থেকে বাদ দেয়া হয়।

পারিশ্রমিক না পাওয়ার ব্যাপারে হজ টুইট করে লেখেন, ‘কোচি টাস্কার্সের হয়ে খেলা ক্রিকেটারদের এখনো ৩৫ শতাংশ টাকা বাকি রয়েছে। দশ বছর হয়ে গেছে। বিসিসিআই কি বলতে পারবে এই টাকা কোথায়?’

সেবারের আইপিএলে ১৪টা ম্যাচ খেলেছিলেন হজ। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৪ সালে নিজের শেষ ম্যাচ খেলেন। ক্যাঙ্গারুদের হয়ে ৬টি টেস্ট, ২৫টি একদিনের ম্যাচ এবং ১৫টি টি-২০ খেলেছিলেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চে দুটি শতক আছে হজের। আইপিএলে কোচি ছাড়াও কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন এ ব্যাটসম্যান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!