ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাতীয় ক্রিকেট দলে খেলার জন্য কাজ করছে পুলিশ: আইজিপি

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮:৪০, ২৩ জানুয়ারি ২০২১
জাতীয় ক্রিকেট দলে খেলার জন্য কাজ করছে পুলিশ: আইজিপি
ফাইল ছবি

পুলিশ বাহিনীর সদস্যরা যাতে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে সে ব্যাপারে পুলিশ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার উত্তরার এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২০, আইজিপি কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, নিয়ম-শৃঙ্খলার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে জনগণের সেবায় কাজ করতে, পুলিশ সদস্যদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে হবে।

Advertisement

এবারের টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হয়েছে এপিবিএন ক্রিকেট টিম এবং রানার আপ হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ টিম।

ডেইলি-বাংলাদেশ/ইকেডি
লিংক সফলভাবে কপি হয়েছে!