ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বরফ পানিতে নিজেকে ফিরে পান মুশফিক!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ২৩ জুলাই ২০২০
বরফ পানিতে নিজেকে ফিরে পান মুশফিক!
মুশফিকুর রহিম

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের পরিশ্রমের কথা কে না জানে! প্রচুর পরিশ্রমের কারণে তার শরীরের ওপর বেশ বড় ধকল যায়। স্বাভাবিক হওয়ার জন্য বরফ পানিতে গোসল করেন তিনি, যার মাধ্যমে নিজেকে আবার আগের অবস্থায় ফিরে পান মিস্টার ডিপেন্ডেবল।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বরফ পানিতে নিজের গোসলের একটি ছবি শেয়ার করেছেন মুশফিক। সেখানে তাকে বুক পর্যন্ত বরফ পানিতে ডুবে থাকতে দেখা যায়। ক্যাপশনে এই উইকেটকিপার- ব্যাটসম্যান লিখেছেন, আপনি কতটা পরিশ্রম করেন তা বিবেচ্য নয়, নিজেকে সঠিকভাবে পুনরুদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ।

চলতি সপ্তাহ থেকেই মিরপুরে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন মুশফিক। ফিটনেস রক্ষায় মুশফিকের পরিশ্রম দেশের অন্যান্য ক্রিকেটারদের জন্য একটি আদর্শ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!