[ জাতীয় ]
স্পিকারের সঙ্গে সংসদ সচিবালয়ের কর্মচারীদের ঈদের শুভেচ্ছা বিনিময়
ছবি: পিআইডি
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে কর্মচারীরা স্পিকারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ. ই. ম গোলাম কিবরিয়া, অতিরিক্ত সচিব ফরিদা পারভিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!