ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

মাইকেল জ্যাকসনের হুবহু চেহারার তরুণী ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৭:১২, ১২ আগস্ট ২০২০
মাইকেল জ্যাকসনের হুবহু চেহারার তরুণী ভাইরাল
হুবহু মাইকেল জ্যাকসনের চেহারা।

প্রয়াত মাইকেল জ্যাকসনের গানের শিরোনামসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বৃটিশ কিশোরীর সেলফি ভাইরাল হয়েছে। ছবিটি দেখে যে কেউ প্রশ্ন করতে পারেন ইনি কি সত্যিই মাইকেল জ্যাকসন? ওই কিশোরীকে জ্যাকসনের চেহারার কার্বন কপি মনে করা হচ্ছে।

জ্যাকসনের মতো দেখতে ওই বৃটিশ কিশোরীর নাম লরান এলিসাবেথ। তিনি ম্যানচেস্টারের একটি কলেজে লেখাপড়া করছেন। টুইটারে ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দেন, ‘ভূতকে দোষারোপ করেন।’ 

এরইমধ্যে তার ভাইরাল ছবিতে ছয় হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি এক লাখ ৯ হাজার লাইক পড়েছে। এক টুইটার ব্যবহারকারী লিখেন, মাইকেল জ্যাকসন স্বর্গ থেকে পুলিশকে চোর শনাক্ত করতে আহবান করছেন।

লারন স্বীকার করেন যে তার বেশ কয়েকটি ছবি প্রয়াত পপ স্টার মাইকেল জ্যাকসনের মতোই। আর সেই ছবির প্রতিক্রিয়ায় তিনি আনন্দিত।

মাইকেল জ্যাকসনের মতো হুবহু দেখতে লারনের সেলফি।

লারন বলেন, জনগণের প্রতিক্রিয়া সব সময় ইতিবাচক ছিল। মজার দিকগুলোও লক্ষ্য করেছি। তবে আমি কোনো কিছু দ্বারা অপরাধ প্রবণ হব না। 

আমার মনে হয়, ছবিগুলোর সঙ্গে মাইকেল জ্যাকসনের পরিষ্কার মিল রয়েছে। ধারণা করছি, মানুষ এটি ছড়িয়ে দেবে। আমি মাইকেল জ্যাকসনের মেয়ে হিসেবে পরিচিতি পেয়েও যাচ্ছি।

ছবিতে অনেকেই মাইকেল জ্যাকসনের গান রিটুইট করছেন। এতে আনন্দিত হচ্ছি। এ নিয়ে আমার কিছু বলার নেই। এরইমধ্যে অনেক সুন্দর মন্তব্য পেয়েছি যা খুবই ভালো। 

আসল ম্যাইকেল জ্যাকসন (বামে), জ্যাকসনের হুবহু চেহারার তরুণী লারন (ডানে)।

এদিকে ছবি দেখে ক্ষেপেছেন অনেকেই। লরান নিজেকে মাইকেল জ্যাকসনের রূপে দেখাতে সার্জারির আশ্রয় নিয়েছেন বলে দাবি করা হচ্ছে।

ক্ষোভ ঝেড়ে লারন বলেন, একটি বাজে অভিজ্ঞতার শিকার হয়েছি যা আমাকে বিরক্ত করেছে। রেডিট নামের সাইটে ছবি পোস্ট করার পর সার্জারি করেছি বলে কটাক্ষ করা হয়। তবে তাদের দাবি অদৌ সত্য নয়।  এছাড়া ছবির নিচে অগ্রহণযোগ্য মন্তব্য করা হয়েছে যা বাতিল করতে বাধ্য হয়েছি।

সূত্র- মিরর ইউকে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!