ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

উপহার পেয়ে দারুণ খুশি বানর ছানা, ঘটালো হাস্যকর কাণ্ড

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ৯ আগস্ট ২০২০
উপহার পেয়ে দারুণ খুশি বানর ছানা, ঘটালো হাস্যকর কাণ্ড
ভিডিও থেকে সংগৃহীত

রঙ্গিন মোড়কে ঘেরা উপহারের বাক্স সামনে পেলে ছোট থেকে বড় যে কেউই খুশি হয়। আর সেই তালিকা থেকে বাদ যায়নি বানরও। সম্প্রতি টুইটারে ছোট্ট জর্জ নামের এক বানরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে উপহার পেয়ে দারুণ খুশি হতে দেখা গেছে বানরটিকে।

ভিডিওতে দেখা গেছে মন দিয়ে উপহারের বাক্সের মোড়ক খুলছে এক ব্যস্ত বানর ছানা। বাক্স খুলতেই বের হয়ে আসে চমৎকার নীল রঙয়ের একটা পানির বোতল।

উপহার হাতে পেয়েই একগাল হেসে সামনের ক্যামেরায় একটা পোজ দেয় জর্জ। নতুন উপহার পাওয়ার আনন্দে তার চোখে-মুখে তখন খুশির ছাপ স্পষ্ট।

এরপর ভাল করে বোতল পর্যবেক্ষণ করলো জর্জ। একটু এদিক-ওদিক উল্টে দেখে আচমকা বোতলের ঢাকনা খুলে ফেলল সে। মুখ ঢুকিয়ে বোতলের ভেতরটাও দেখে নিল। তারপর আবার লক্ষ্মী ছানার মতো যত্ন করে আটকে দিল বোতলের ঢাকনা।

বোতল খুলে দেখার পর বোতলের সঙ্গে দেয়া নিয়মাবলির কাগজটাও মন দিয়ে উল্টেপাল্টে পড়তে দেখা যায় বানরটিকে। তার ভাবখানা এমন যে, বোতল কীভাবে ব্যবহার করবে কিংবা কীভাবে পানি ঠান্ডা রাখবে সেই সব পড়ে বুঝে নিচ্ছে সে।

টুইটারে জর্জের এমন কাণ্ড দেখে বিনোদন পেয়েছেন নেটিজেনরা। তারা বলছেন, বানর ছানা যে এমন শান্তশিষ্ট হয় তা মোটেও জানা ছিল না। তবে এই ভিডিও কোথায় এবং কবে ধারণ করা হয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!