ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহন পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ৭ অক্টোবর ২০২৬
লালমোহন পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা
লালমোহন পৌরসভার শহর সমন্বয় কমিটির সভায় উপস্থিত অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরপ্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, জনসাধারণের চলাচলে সুবিধা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় নাগরিকদের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠিত সভায় লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহীন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, প্রধান সহকারী মো. শাখাওয়াত হোসেন, হিসাব রক্ষক আব্দুল গণিসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও শহর সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!