[ সোশ্যাল মিডিয়ায় ]
ভবন থেকে পড়ে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচলো শিশু
কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেছে শিশুটি। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশর্ট নেয়া।
পাঁচতলা ভবনের একটি কার্নিশ থেকে হাত ফসকে নিচে পড়ছিল এক শিশু। নিচে পড়লে নিশ্চিত মৃত্যু ছাড়া উপায় ছিল না। অবশেষে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে লুফে নেন। এতে প্রাণ হারানো থেকে রক্ষা পায় শিশুটি। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইয়ান শহরের একটি ভবনের পাঁচতলা ভবনে এ ঘটনাটি ঘটে।
চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট শুক্রবার জানায়, কার্নিশ থেকে নিচে পড়তে পড়তেই এক ব্যক্তি শিশুটিকে লুফে নেন। এতে ওই শিশুটি বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি থেকে রক্ষা পায়।
ভাইরাল ভিডিও-তে দেখা গেছে, ভবনের কার্নিশে শিশুটি ঝুলছিল। এ ঘটনা দেখার পর স্থানীয়রা নির্দিষ্ট স্থানে কম্বল বিছিয়ে দেন।ওই কম্বলে পড়ে যাতে শিশুটি প্রাণে রক্ষা পায়। এর মধ্যেই কার্নিশ থেকে শিশুটির হাত ফসকে শূন্যে ভাসতে ভাসতে নিচে পড়ে। তবে ওই সময়ই এক ব্যক্তি শিশুটিকে লুফে নেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!