ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

মেঘে ভেসে উঠা মৃত কুকুরের ছবি ভাইরাল!

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ৩০ জুন ২০২০
মেঘে ভেসে উঠা মৃত কুকুরের ছবি ভাইরাল!
আকাশে ভেসে উঠা কুকুরের অবিকল ছবি।

প্রভুভক্ত হিসেবে কুকুরের জুড়ি নেই। সময় কাটাতে কুকুরের চেয়ে ভালো সঙ্গী কম মিলে। এ জন্যই মানুষের প্রিয় হয় কুকুর। আবার অনেক মানুষ প্রিয় কুকুরকে হারিয়ে হয়ে পড়েন বিহ্বল। তারা হারানো কুকুরকে নানা স্মৃতিতে খোঁজে পান। এবার মৃত্যুর এক ঘণ্টার মাথায় প্রিয় কুকুরের প্রতিচ্ছবি আকাশের মেঘমালায় দেখতে পেয়েছেন এক প্রভু। যার তোলা একটি ছবি ভাইরাল হয়েছে। 

জানা গেছে, ১৪ বছর বয়সী জ্যাক রাসেল তেরিয়ার নামের একটি কুকুরকে হারিয়ে শোকে বিহ্বল হন তার প্রভু লুসি লেদেগওয়ের। মৃত্যুর আগে কুকুরটি তার প্রিয় সঙ্গী ছিল। মৃত্যুর পর কুকুরকে আর দেখার সম্ভাবনা ছিল না। তাই মুক্ত বাতাস পেতে বাইরে বের হন লুসি। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে অবাক হন তিনি। আকাশের মেঘের মধ্যে হুবহু তার কুকুরকে দেখতে পান। এতে অবাক হন। 

লালবৃত্তের মধ্যেই ডান পাশে থাকা কুকুরের সদৃশ্য খোঁজে পান তার প্রভু।

Advertisement

তার ভাবনা ছিল যে, কুকুরের প্রতি অতি ভালোবাসায় হয়তো আকাশে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল দিয়ে আকাশের সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন। আর সেটি নিজের মায়ের কাছে পাঠান লুসি।

লুসি জানান, ছবিটি দেখে পোষা কুকুরকে মেঘের মধ্যে দেখেছেন বলে স্বীকার করেছেন মা। পরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে মুহূতেই ভাইরাল হয়।

সূত্র- কলকাতা ২৪x৭

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!