ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শিশু ঠাণ্ডা-কাশিতে ভুগছে? জেনে নিন সমাধানের উপায়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ২৩ এপ্রিল ২০২০
শিশু ঠাণ্ডা-কাশিতে ভুগছে? জেনে নিন সমাধানের উপায়
শিশুর ঠাণ্ডা-কাশি

বড়দের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই যে কোনো অসুখই তাদের সহজে কাবু করে ফেলে। বিশেষ করে ঠাণ্ডা-জ্বর, কাশি, হাঁচি, নাক দিয়ে পানি ঝরার মতো রোগে শিশুরা বেশি ভুগে থাকে।

বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা এসব সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন। 

তিনি বলেন, একটি মানুষের নাকের ভেতর যদি কোনো কিছু ঢোকে, আমরা যদি কোনো মানুষের নাকের ভেতর তুলা ঢুকিয়ে দেই, সে হাঁচি দিতে থাকবে। ধুলা ঢুকে যাক, হাঁচি দিতে থাকবে। ঠিক একইভাবে ভাইরাল ইনফেকশন হলে, নাকের ভেতর প্রচুর নিঃসরণ হয়। নাকের যে অত্যন্ত স্পর্শকাতর ঝিল্লি রয়েছে, সেখানে সিলিয়া থাকে, এখানে বিব্রত করলে নাক চেষ্টা করে সেখান থেকে এগুলো সরিয়ে দেয়ার জন্য। বের করে দেয়ার প্রধান অস্ত্র হলো, হাঁচি দেয়া। এ জন্য আমাদের নাককে পরিষ্কার রাখতে হবে। এ ধরনের ভাইরাল ইনফেকশন হলে, প্রথম অবস্থায় এটি পানি পানি থাকে। এখন এটি কমানোর জন্য অ্যান্টি হিস্টামিন ওষুধ দেয়া হয়। দিলে পানি পানি বিষয়টি থাকে না। জমাট বেঁধে যায়। পরে নাক বন্ধ থাকে। ঘুমাতে পারে না। সারা রাত ছটফট করে।

এক্ষেত্রে গরম পানি পানের অভ্যাস করানো যেতে পারে। লেবু চা খাওয়ালে ভালো। এতে ইরিটেশন কমে যায়। গলা প্রশমিত হয়।

একটি মানুষের স্বাভাবিক প্রবণতা হলো, কাশি দেয়া। আমরা ওষুধ দিয়ে, কিন্তু কাশি বন্ধ করে রাখি। এটি ঠিক নয়। আরেকটি হলো, ভিটামিন ‘সি’ খাওয়া। ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খেলে সুফল পাওয়া যায়। যেমন ধরুন, কমলা লেবু।

দেখতে হবে, বাচ্চার জ্বর আসছে কি না। বাচ্চার কাশি থেকে শ্লেষ্মার মতো আসছে কি না। এরপর তার শ্বাসকষ্ট হচ্ছে কি না। এসব খেয়াল করতে হবে। বেশি সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!