প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী মনোনীত
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রকাশিত ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাদের এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ইউজিসি প্রকাশিত তালিকা থেকে জানা যায়, ২০১৯ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়জন, ২০২০ শিক্ষাবর্ষে আটজন এবং ২০২১ শিক্ষাবর্ষে আটজন শিক্ষার্থী এ স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত ৯ জন
২০১৯ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীরা হলেন কলা ও মানববিদ্যা অনুষদের আরবি বিভাগের জোহাইর ফুরকান (সিজিপিএ ৩.৮৫), বিজ্ঞান অনুষদের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মোহাম্মদ নূর আলী (৩.৯৬), ব্যবসায় প্রশাসন অনুষদের ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম (৩.৯২), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস (৩.৭২), আইন অনুষদের আইন বিভাগের উম্মা হাবিবা (৩.৭৪), জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া (৩.৯৭), ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামাল (৩.৮৪) এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ (৩.৮১)।
এ ছাড়া মেডিকেল অনুষদের চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস বিভাগের আফসানা আক্তার মনোনীত হয়েছেন। তাঁর সিজিপিএ উল্লেখ করা হয়নি; ফলাফলের ঘরে ১ হাজার ২২৯/১ হাজার ৫০০ (৮১.৯৩ শতাংশ) দেওয়া হয়েছে।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত ৮ জন
২০২০ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন কলা ও মানববিদ্যা অনুষদের আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম (সিজিপিএ ৩.৮৭), বিজ্ঞান অনুষদের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের এতামনি চাকমা (৩.৯১), ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার (৩.৮৫), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম (৩.৯০), জীববিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার (৩.৯৪), ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা (৩.৮৭) এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার (৩.৯৫)।
এ ছাড়া মেডিকেল অনুষদের চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস বিভাগের ইসরাত পারভীন মনোনীত হয়েছেন। তাঁর জিপিএ উল্লেখ করা হয়নি; তালিকায় ফলাফলের ঘরে ১ হাজার ২১৭ দেওয়া হয়েছে।
২০২১ শিক্ষাবর্ষে মনোনীত ৮ জন
২০২১ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন কলা ও মানববিদ্যা অনুষদের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের আশরাফুন নেসা (সিজিপিএ ৩.৭২), বিজ্ঞান অনুষদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিদুল ইসলাম আকিব (৩.৯৫), ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের নুসরাত জাহান (৩.৯৩), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া (৩.৮৫), আইন অনুষদের আইন বিভাগের টনিকা ইসলাম (৩.৫৮), জীববিজ্ঞান অনুষদের প্রাণিবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান (৩.৮৮) এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ওশানোগ্রাফি বিভাগের মো. মেহেদী হাসান (৩.৯০)।
এ ছাড়া মেডিকেল অনুষদের চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস বিভাগের মোহম্মদ আদিবুল হক নাফিস মনোনীত হয়েছেন। তাঁর সিজিপিএ উল্লেখ করা হয়নি; তালিকায় ফলাফলের ঘরে ১ হাজার ২৫৬ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহ দিতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে ইউজিসি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিজ নিজ অনুষদ বা বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়।