ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে অভিযোগ তদন্ত শেষে ওলামা দলের আহ্বায়ককে পুনর্বহাল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৭ অক্টোবর ২০২৬
নালিতাবাড়ীতে অভিযোগ তদন্ত শেষে ওলামা দলের আহ্বায়ককে পুনর্বহাল
নালিতাবাড়ীতে স্বপদে পুনর্বহাল হওয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহ। ছবি- ডেইলি বাংলাদেশ।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহকে সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্পর্শকাতর অভিযোগের তদন্ত শেষে তাকে পুনর্বহাল করা হয়।

সোমবার (৫ অক্টোবর) শেরপুর জেলা ওলামা দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত সেপ্টেম্বরের প্রথম দিকে ক্বারী মো. আব্দুল্লাহকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে শেরপুর জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ হাফেজ মো. হাফিজুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী মাওলানা মো. আব্দুর রহমান এবং সদস্যসচিব আলহাজ ক্বারী মো. নওশেদ আলী সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্পর্শকাতর অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে। তদন্তে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় কমিটির সুপারিশ এবং জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে আগের পদে পূর্ণ মর্যাদায় পুনর্বহাল করা হয়।

দলীয় সূত্র জানায়, অভিযোগের বিষয়ে কয়েক দফায় পৃথক তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধান করা হয়। তদন্তসংশ্লিষ্টদের দাবি, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। বরং কিছু বিষয় মৌখিক আলোচনা ও লোকমুখে ছড়িয়ে পড়া কথার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, ক্বারী মো. আব্দুল্লাহর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন, একটি মাদরাসা পরিচালনা এবং আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা ঘিরে একটি বিশেষ গোষ্ঠী তার প্রতি ঈর্ষান্বিত হয়ে এসব অভিযোগ ছড়িয়েছে বলে তারা মনে করেন।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!