[ দেশজুড়ে ]
নালিতাবাড়ী সীমান্তে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা ৯৫ বোতল ভারতীয় মদ। ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ীপাড়া এলাকার লিচুবাগানে এ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!