ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

সিম্ফনির স্বল্প বাজেটের নতুন দুই স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০২, ৭ জানুয়ারি ২০২০
সিম্ফনির স্বল্প বাজেটের নতুন দুই স্মার্টফোন
সংগৃহীত

নতুন বছরের শুরুতেই দেশি ব্যান্ড সিম্ফনি স্বল্প বাজেটের নতুন দুই স্মার্টফোন এনেছে। প্যারেন্টাল লকের স্মার্টফোন দুটি জেড২৫ ও জেড১২ মডেলের ।

সিম্ফনি মোবাইলের হেড অফিস র‌্যাংগস ব্যাবিলনিয়াতে এই স্মার্ট ফোন দুটি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিম্ফনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মোবাইল সেলস) এম এ হানিফ, জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ডিপার্টমেন্ট) মুনিম এম ডি ইশতিয়াক, ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস অ্যান্ড প্ল্যানিং) তারিকুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মাদ তাইয়াবুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চি ইনসেল টেকনোলোজির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর সম্বলিত জেড২৫ স্মার্টফোনটিতে আছে ৩ জিবি ডিডিআর-৪ র‍্যাম ও ৩২ জিবি রম আর জেড১২ স্মার্টফোনটি ২ জিবি র‍্যাম এবং রম ১৬ জিবি। এছাড়া সেট দুটিতে রয়েছে প্যারেন্টাল লক সিকিউরিটি।

সিম্ফনির স্বল্প বাজেটের নতুন দুই স্মার্টফোন

ডিভাইস দুটিতে ব্যবহার করা হয়েছে যথাক্রমে ৪০০০ ও ৩৫০০ অ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি।

দুটি ফোনেই ব্যবহার হয়েছে এইআই পাওয়ারড ১৩ + ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। জেড ২৫-এর ব্যাক ক্যামেরার অ্যাপারচার এফ ১.৮। ক্যামেরা সেন্সর হিসেবে আছে স্যামসাং সেন্সর। পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েও যাতে ভালো ছবি তোলা যায়, তার জন্য অ্যাপারচার আছে এফ ২.২।

সিম্ফনি জেড ২৫ এর বাজার মূল্য ৮ হাজার ৯৯০ টাকা এবং জেড ১২ এর দাম ধরা হয়েছে ৭ হাজার ৯৯০ টাকা। সঙ্গে আছে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!