ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

সাধারণ উপকরণেই তৈরি করুন ‘গোকুল পিঠা’

আঁখি আক্তার
প্রকাশিত: ১৬:১২, ২০ জানুয়ারি ২০২০
সাধারণ উপকরণেই তৈরি করুন ‘গোকুল পিঠা’
ছবি: সংগৃহীত

চারদিকেই এখন শীতের আমেজ। আর শীত মানেই পিঠা খাওয়ার উপযুক্ত সময়। তাইতো কম-বেশি সবার ঘরেই তৈরি করা হয় পিঠা। তবে খুব সামান্য উপকরণেই যে সুস্বাদু পিঠা তৈরি করা যায়, তা কি জানেন?

এটি একটি ঐতিহ্যবাহী পিঠা। মকর সংক্রান্ত বা পৌষ পার্বনের অন্যতম একটি পিঠা গোকুল। গোকুল পিঠা যে কোনো মানুষের মন সহজেই জয় করে নিতে পারে। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: নারকেল কোরানো হাফ কাপ, মাওয়া হাফ কাপ, দুই টেবিল চামচ গুড় বা চিনি, হাফ কাপ ময়দা, সিকি চামচ বেকিং সোডা, ঘি পরিমাণ মতো, পানি পরিমাণ মতো।  

প্রণালী: প্রথমে সিরা বানিয়ে নিন। এর জন্য ২ কাপ চিনি বা গুড় ও ৪ কাপ পানি মিশিয়ে ভালোভাবে ফোটান। হয়ে গেলে সিরা ঠাণ্ডা হতে দিন।

এবার একটি পাত্রে কোরানো নারকেল, মাওয়া ও গুড় মিশিয়ে নিন। এবার তা অল্প আঁচে রেখে ভালোভাবে নাড়তে থাকুন। নারানো বন্ধ করবেন না। মিশ্রণটি তৈরি হয়ে গেলে ছোট ছোট বল করে নিন। দুই হাত দিয়ে চেপে চ্যাপ্টা কেকের মতো বানিয়ে নিন।

এবার একটা পাত্রে ময়দা, পানি, ঘি ও বেকিং সোডা মিশিয়ে বাটার তৈরি করে নিন। খেয়াল রাখুন যাতে বেশি ঘন হয়ে না যায়। এবার তৈরি করে রাখা বলগুলো বাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। গাঢ় বাদামি করে ভাজার পর তা সিরায় ডুবিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু গোকুল পিঠা।

ডেইলি-বাংলাদেশ/এএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!