ঢাকা,  বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রুবেল-রেজার আগুনে বোলিং, জয় পায়নি কেউই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ১২ নভেম্বর ২০১৯
রুবেল-রেজার আগুনে বোলিং, জয় পায়নি কেউই
ফাইল ফটো

জাতীয় ক্রিকেট লিগে পঞ্চম রাউন্ডের কোনো ম্যাচেই ফলাফল আসেনি। ঢাকায় রুবেল হোসেন আগুন ঝরালেও ম্যাচের ফলাফল আনতে ব্যর্থ তিনি। রাজশাহী ও খুলনা বিভাগের প্রথম স্তরের ম্যাচটি তাই শেষ পর্যন্ত ড্র হয়েছে।

ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন কোনো খেলা হয়নি। ঘুর্ণিঝড় বুলবুল বাঁধায় অনেকটা সময় খেলা হয়নি দ্বিতীয় দিনেও। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা বিভাগ।

রুবেলের বোলিং তোপে এক প্রকার উড়ে যায় রাজশাহী। অল আউট হওয়ার আগে মাত্র ১৫১ রান করতে পারে তারা। রুবেল নেন ৭ উইকেট। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সানজামুল ইসলাম।

Advertisement

অমিত মজুমদার ও তুষার ইমরানের অর্ধশতকে বড় লিডের সম্ভাবনায় ছিল খুলনা। তবে রাজশাহীর হয়ে গর্জে ওঠেন ফরহাদ রেজা। তার ৬ উইকেট শিকারে ২০১ রানে থেমে যায় খুলনা বিভাগ। শেষ ৩৭ রানে তাদের ৬ উইকেটের পতন হয়।

৫০ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা রাজশাহী ১৫ রানেই দুই উইকেট হারায়। তবে মিজানুর রহমানের ৫১ রান ও অন্য ব্যাটসম্যানদের অল্প অল্প অবদানে এগোতে থাকে দলটি। ৭ উইকেটে ১৯১ রান তুলতেই চতুর্থ দিন শেষ হয়ে যায়। ড্র মেনে নেয় দুই দল।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যান অফ দা ম্যাচ হন রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী বিভাগ: ১৫১ ও ১৯১/৭
খুলনা বিভাগ: ২০১
ফলাফল: ম্যাচ ড্র
ম্যান অফ দা ম্যাচ: রুবেল হোসেন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!