যে ৩ সুরা পড়লে আল্লাহর আশ্রয় মেলে
পবিত্র কুরআনের ছোট তিনটি সুরা—সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস। আয়াতে সংক্ষিপ্ত হলেও এসব সুরার রয়েছে বিশেষ ফজিলত। সুরা ইখলাসে আল্লাহর একত্ব ও মহত্ত্বের ঘোষণা রয়েছে। আর সুরা ফালাক ও সুরা নাসে বিভিন্ন দৃশ্যমান ও অদৃশ্য অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে।
হাদিসে এসব সুরা নিয়মিত পাঠের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে।
.png)
আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) থেকে বর্ণিত, এক বৃষ্টিস্নাত ও অন্ধকার রাতে তারা রাসুলুল্লাহ (সা.)-কে খুঁজতে বের হন, যাতে তিনি তাদের নামাজ পড়ান। পরে রাসুল (সা.)-এর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়।
রাসুল (সা.) তাকে বলেন, ‘বলো।’ তিনি কী বলবেন জানতে চাইলে রাসুল (সা.) বলেন, সকাল ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে। এতে সবকিছুর জন্য তা তোমার জন্য যথেষ্ট হবে।
হাদিসটি তিরমিজিতে (হাদিস: ৩৫৭৫) বর্ণিত হয়েছে।
সুতরাং, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত এসব সুরা পাঠ ও আমল করার তাওফিক দান করুন। আমিন।